এগারসিন্দুর কোল্ড স্টোরেজ লি.-এ আমাদের রয়েছে সঠিক আর্দ্রতা এবং তাপমাত্রা নিয়ন্ত্রিত অত্যাধুনিক হিমাগার। আমাদের প্রযুক্তির মাধ্যমে আপনার উৎপাদিত আলু, বীজ এবং বিভিন্ন ফলমূল থাকবে সতেজ ও গুণগত মানসম্পন্ন।
আমরা নিশ্চিত করি সঠিক বায়ু চলাচল ও নিয়ন্ত্রিত আর্দ্রতা, যা আলুর রোগবালাই রোধ করে।
কৃষক ও ব্যবসায়ীদের দীর্ঘমেয়াদী ফসল ও ফলমূল সুরক্ষায় আমাদের প্রধান সার্ভিসসমূহ
আলুর সঠিক অঙ্কুরোদগম ও দীর্ঘস্থায়িত্ব বজায় রাখতে আমরা বৈজ্ঞানিক উপায়ে আর্দ্রতা ও তাপমাত্রা নিয়ন্ত্রণ করে থাকি।
বিভিন্ন প্রকার ফলমূল ও শাকসবজি সংরক্ষণের জন্য আমাদের রয়েছে পৃথক চেম্বার, যা ফলের সতেজতা ও প্রকৃত স্বাদ অপরিবর্তিত রাখে।
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য আমাদের নিজস্ব শক্তিশালী পাওয়ার জেনারেটর রয়েছে, যার ফলে হিমাগারের তাপমাত্রা সবসময় অপরিবর্তিত থাকে।